Sunday, August 2, 2020
রাজকুমারী খুশীর গল্প
Sunday, March 11, 2018
দেখতে চাই
“দেখতে চাই”
—মহাদেব সাহা
আমাকে দেখাও তুমি দূরের আকাশ ওই
দূরের পৃথিবী
আমি তো দেখতে চাই কাছের
জীবন,
তুমি আমাকে দেখাতে চাও দূর
নীহারিকা,
সমুদ্র- সৈকত
দিগন্তরেখা,দূরের পাহাড়;
তুমি চাও আরো দূরে, দূর দেশে
আমাকে দেখাতে কোন রম্য দ্বিপ,
স্নিগ্ধ জলাশয়,
আমি চাই দেখতে কেবল
চেনা সরোবর,কাছের নদীটি!
আমাকে দেখাতে চাও বিশাল জগত,
নিয়ে যেতে চাও অনন্তের কাছে,
আমার দৃষ্টি খুবই সীমাবদ্ধ—
অতো দূরে যায় না আমার
চোখ;
কেবল দেখতে চাই জীবনের
কাছাকাছি যেসব অঞ্চল,
দূরের নক্ষত্র থাক তুমি এই নিকটের
মানচিত্র আমাকে দেখাও,
দেখাও নদীর কূল,চালের কুমড়ো
লতা,বাড়ির উঠোন
দূরের রহস্য নয়,কেবল বুঝতে চাই
তোমার হৃদয়……….
দেখতে চাই
“দেখতে চাই”
—মহাদেব সাহা
আমাকে দেখাও তুমি দূরের আকাশ ওই
দূরের পৃথিবী
আমি তো দেখতে চাই কাছের
জীবন,
তুমি আমাকে দেখাতে চাও দূর
নীহারিকা,
সমুদ্র- সৈকত
দিগন্তরেখা,দূরের পাহাড়;
তুমি চাও আরো দূরে, দূর দেশে
আমাকে দেখাতে কোন রম্য দ্বিপ,
স্নিগ্ধ জলাশয়,
আমি চাই দেখতে কেবল
চেনা সরোবর,কাছের নদীটি!
আমাকে দেখাতে চাও বিশাল জগত,
নিয়ে যেতে চাও অনন্তের কাছে,
আমার দৃষ্টি খুবই সীমাবদ্ধ—
অতো দূরে যায় না আমার
চোখ;
কেবল দেখতে চাই জীবনের
কাছাকাছি যেসব অঞ্চল,
দূরের নক্ষত্র থাক তুমি এই নিকটের
মানচিত্র আমাকে দেখাও,
দেখাও নদীর কূল,চালের কুমড়ো
লতা,বাড়ির উঠোন
দূরের রহস্য নয়,কেবল বুঝতে চাই
তোমার হৃদয়……….
মিথিলার চিঠি- মেহেদি পাতা
অনন্ত,
মেহেদী পাতা দেখেছো নিশ্চয়ই।
ওপরে সবুজ,
ভেতরে রক্তাক্ত ক্ষত-
বিক্ষত।
নিজেকে আজকাল বড়
বেশী মেহেদী পাতার
মতো মনে হয় কেন?
ওপরে আমি অথচ
ভেতরে কষ্টের
যন্ত্রণার এমন সব বড়
বড় গর্ত যে,তার
সামনে দাঁড়াতে নিজেরই
ভয় হয় অনন্ত।
তুমি কেমন আছো?
বিরক্ত হচ্ছো না তো?
ভালোবাসা যে মানুষকে অসহায়ও
করে তুলতে পারে সেদিন
তোমায় দেখার আগ
পর্যন্ত আমার
জানা ছিলো না।
তোমার উদ্দাম
ভালোবাসার
দ্যুতি জ্বালিয়ে পুড়িয়ে ছার-
খার
করে ফেলেছে আমার
ভেতর আমার বাহির।
আমারই
হাতে গড়া আমার
পৃথিবী।
অনন্ত,
যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার
পূর্ণ চন্দ্র
গিলে খেয়ে ভেজা মেঘের
মতো উড়তে উড়তে চলে গেলো
আজন্ম
শূণ্য
অনন্তকে আরো শূণ্য
করে দিয়ে তার
মুখে এসবকথা মানায়
না আমি জানি।
কিন্তু আমি আর
এভাবে এমন
করে পারছিনা।
আমার চারদিকের
দেয়াল জুড়ে থই থই
করে আমার স্বপ্ন
খুনের রক্ত। উদাস
দুপুরে বাতাসে শীষ
দেয় তোমার সেই
ভালোবাসা,
পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার
মতন তোমারই স্মৃতি,
আমি আগলাতেও
পারি না,
আমি ফেলতেও
পারি না।
সুখী হতে চেয়ে এখন
দেখি দাঁড়িয়ে আছি একলা আমি;
কষ্টের তুষার
পাহাড়ে।
অনন্ত, তোমার
সামনে দাড়ানোর
কোন যোগ্যতাই আজ
আমার অবশিষ্ট নেই,
তবুও . . . তবুও তুমিই
একদিন বলেছিলে,
“ভেজা মেঘের
মতো অবুঝ
আকাশে উড়তে উড়তে জীবনের
সুতোয় যদি টান
পড়ে কখনো,
চলে এসো . . . চলে এসো,
বুক পেতে দেবো, আকাশ
বানাবো আর
হাসনাহেনা ফোটাবো”।
সুতোয় আমার টান
পড়েছে অনন্ত, তাই আজ
আমার সবকিছু, আমার
একরোখা জেদ,
তুমিহীন সুখী হওয়ার
অলীক স্বপ্ন, সব . . .
সবকিছু
জলাঞ্জলি দিয়ে তোমার
সামনে আমি নতজানু।
আমায় তোমাকে আর
একবার ভিক্ষে দাও।
কথা দিচ্ছি তোমার
অমর্যাদাহবে না কোনদিন।
অনন্ত, আমি জানি,
এখন
তুমি একলা পাষাণ
কষ্ট
নিয়ে ঘুরে বেড়াও।
প্রচন্ড এক
অভিমানেক্ষণে ক্ষণে গর্জে ওঠে
অগ্নিগিরি।
কেউ জানে না,
আমি জানি। কেন
তোমার মনের
মাঝে মন থাকে না।
ঘরের মাঝে ঘর
থাকে না। উঠোন
জোড়া রূপোর কলস,
তুলসী তলেরঝরা পাতা,
কুয়োতলার শূণ্য
বালতি;বাসন-কোসন,
পূর্ণিমা আর
অমাবস্যা,
একলা ঘরে এই অনন্ত,
একা একা শুয়ে থাকা,
কেউ জানে না,
আমি জানি।
কেন তুমি এমন
করে কষ্ট পেলে? সব
হারিয়ে বুকের তলের
চিতানলে, কেন
তুমি নষ্ট হলে?
কারবিহনে চুপি চুপি ধীরে ধীরে,
কেউ
জানে না আমি জানি,
আমিই জানি।
আগামী শনিবার
ভোরের
ট্রেনে তোমার
কাছে আসছি। অনন্ত,
আমায় আরকিছু না দাও,
অন্তত শাস্তিটুকু
দিও। ভালো থেকো।
তোমারই
হারিয়ে যাওয়া,
মিথিলা
Thursday, December 28, 2017
জগন্নাথপুর সার্বজনীন দূর্গোৎসবের সাংস্কৃতিক অনুষ্টানে পুরস্কার বিতরণী।
জগন্নাথপুর সার্বজনীন দূর্গোৎসবের সাংস্কৃতিক অনুষ্টানে পুরস্কার বিতরণী । এই অনুষ্টানের আয়োজন করেছেন জগন্নাথপুরের তরুণ প্রজন্ম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাবু কামাখ্যাচরণ সরকার এবং মিহির চক্রবর্তী।
Saturday, September 23, 2017
তেজ - দেবব্রত সিংহ
তেজ
দেবব্রত সিংহ
মু জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বটে।’কাগজওয়ালারা বইললেক,“উঁ অতটুকু বইললে হবেক কেনে?তুমি এবারকার মাধ্যমিকে পত্থম হইছ।তোমাকে বইলতে হবেক আরো কিছু।”পঞ্চায়েতের অনি বৌদি, পধান, উপপধান, এইমেলে, এম.পি-সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুঁইড়েঘরে।জামবনি ইস্কুলের হেডমাস্টারকোন বিহান বেলায় টিনের আগর খুইলে,হেইকে, ডেইকে, ঘুম ভাঙাই- খবরটা যখন পথম শুনালেকতখন মাকে জড়াই শুয়ে ছিলুম আমি।কুঁড়াঘরের ঘুটঘুইটা আঁধারে হেডমাস্টার মশাইরে দেইখেচোখ কচালে মায়ের পারা আমিও হাঁ – হয়ে ভাইবে ছিলেম।-একি স্বপন দেখছি নাকি-স্যার বইলল, এটা স্বপুন লয়, স্বপুন লয়, সত্যি বইটে।কথাটো শুইনে কেঁইনদে ভাসায়েছিলুম আমরা মা বিটি।আজ বাপ বেঁইচে থাইকলেআমি মানুষটাকে দেখাইতে পাইত্থম। দেখাইতে পাইতত্থেম বহুত কিছু-আমার বুকের ভিতরযে তেজালো সইনঝা বাতিটা জ্বালায়ে ছিল মানুষটা।সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁইড়ে ঘরটাকে আলো কইরেছে।সেটো দেখাইতে পাইত্থম।আপনারা বইলছেন বটে“তুমাদের মতো মেইয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে।”কথাটা খুবই সত্যি, কিন্তুউঠে আসার রাস্তাটা যে এখোন তৈয়ার হয় নাই।খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস।বহুত দম লাগে। বহুত ত্যাজ লাগে…আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি।যখন থেকে হুঁশ হইছে তখন থেকে শুইনে আসছি“বিটি না মাটি’ঠাকুমা বইলথক্,পরের ঘরে হেঁইসেল ঠেইলবেক্ তার আবার লিখাপড়া’গাঁয়ের বাবুরা বইলথক্“দ্যাখ সাঁঝলি – মন খারাপ কইরলি তো হেইরে গেলি।শুন যে যা বইলছে বলুক্। সে সব কথা এক কানে সিধালেআর এক কানে বার কইরে দিবি।’তখ্যান বাবুপাড়ার দেঘইরা ঘরে কামিন খাইটতক মা।ক্ষয় রোগের তাড়সে-মায়ের গতরটা ভাঙে নাই অতোটা।মাঝে মইধ্যে জ্বরটর আইত বটে, জ্বর এলে মাচুপচাপ এঙনাতে তালাই পাইতে শুইয়ে থাইকতো।মনে আছে সে ছিল এক জাঁড় কালের সকাল।রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ।আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলামইতিহাস…কেলাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস।দে ঘরের গিন্নি লোক পাঠাইছিল বারকতক।মায়ের জ্বর সে তারা শুইনতে নাই চায়!আমাদের দিদি বুঢ়ি তখনো বাঁইচে।ছেঁড়া কম্বল মুড়হি দিয়ে বিড়ি ফুকছিল বুড়হি।শেষতক্ বুড়হি সেদিন পড়া থেকে উঠাইমায়ের কাইজ টুকুন কইরতে পাঠাই ছিল বাবু ঘরে।পুরানো ফটক ঘেরা উঠান-অতোবড়ো দরদালান- অতোবড়ো বারান্দা,সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুতরো করে আসছিলুম চইলে,দেঘইরে গিন্নি নাই ছাইড়ল্যাক, একগাদা এটাকাটা-জুঠা বাসনআমার সামনে আইনে ধইরে দিলেক। বইল্লুম“আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইরবো,”বাবু গিন্নির সেকি রাগ’-“কি বইল্লি তুই যতবড়ো মু লয় তত বড়ো কথা? জানিস,তর মা, তর মায়ের মা, তার মায়ের মা সবাই এতক্কালআমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গ্যালোআর তুই আমাদের জুঠা বাসন ধুইতে লাইরবি!”বল্লুম “হ আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইরবো।তোমরা লোক দেখে লাওগা। আমি চইল্লোম”কথাটো বইলে গটগট গটগট কইরে বাবু গিন্নির মুখের সামনেআমি বেড়োই চইলে আইলম।”তা বাদে সে লিয়ে কি কাইন্ড। কি ঝাম্যালা।বেলা ডুবলে মাহাতোদের ধান কাট্টে বাপ ঘরে ফিরে আইলেদুপাতা লিখাপড়া করা লাত্নির ছোট মুখে বড়ো থুতির কথাসাতকাহন কইরে বইলেছিল বুড়হি দিদি।মা কুনো রা কাড়ে নাই।আঘর মাসের সইন্ ঝা বেলাই এঙ্গ্নাতে আগুন জ্বেইলেগা-হাত-পা সেঁকছিল মা।একমাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটাঝইলকে উঠেছিল আগুনের আঁচে।আমি বাপের অমুন চেহারা কুনোদিন দেখি লাই।বাপ সেদিন মা আর দিদি বুড়ির সমুখে আমাকে কাইছে ডেইকেমাথায় হাত বুলাই গম্ গইমা গলায় বইলেছিল –যা কইরেছিস্! বেশ্ কইরেছিস্।শুন্, তর মা, তর মায়ের মা, তার মায়ের মা- সবাই কইরেছে কামিনগিরি।বাবুঘরে গতর খাটাই খাইয়েছে। তাইতে হইছে টা কি।তাতে হইছে টা কি! ই-কথাটো মনে রাখবি সাঝ্লি,তুই কিন্তু কামিন হবার লাগে জম্মাস লাই।যত বড় লাট সাহেবই হোক কেনে কারু কাছে মাথা নোয়াইনিজের ত্যাজ বিকাবি লাই।এই ত্যাজ টুকুর ল্যাইগে লিখাপড়া শিখাচ্ছি তুকে।না হলে আমাদের মতো হা-ভাতা মানুষের ঘরে আর আছে টা কি?”আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁঝলি,কবেকার সেই কেলাস সেভেনের কথা ভাবতে যায়েকাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখুন কি যে বলি…তালপাতার রদ দিয়ে ঘেরা গোবুর লতার এঙ্গনাতে লুকে এখন লুকাকার।তার মাঝে বাঁশি বাজাই, জিপগাড়িতে চেইপেআগুপিছু পুলিশ লিয়ে মন্ত্রী আইল্যাক ছুটে।‘কুথায় সাঁঝলি কুইরি কুথায়’, বইলতে বইলতেবন্দুকধারী পুলিশ লিয়ে সুজা আমাদের মাটির কুইড়ে ঘরে,হেডমাস্টার বইললে ‘পনাম কর, সাঁঝলি পনামকর’মন্ত্রী তখন পিঠ চাপড়াইল্যাক। পিঠ চাপরাই বইল্লেক,“তুমি কামিন খেইটে মাইধ্যমিকে পথম হইছ,তাই তুমারে দেইখতে আইলম্, সত্যিই বড় গরীব অবস্থা বটে।তুমাদের মতো মিয়ারা যাতে উঠে আসেতার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার।– এই লাও, দশ হাজার টাকার চেকটা এখুন লাও।শুন আমরা তুমাকে আরো ফুল দিব, সম্মর্ধ্বনা দিব,আরো দ্যাদার টাকা তুলে দিব।–এই টিবির লোক, কাগুজের লোক, কারা আছেন, ই-দিকে আসেন।“তক্ষুনি ছোট বড় কতরকমের সব ঝইলকে উঠল ক্যামেরা,ঝইলকে উঠল মন্ত্রীর মুখ। না না মন্ত্রী লয়, মন্ত্রী লয়,ঝইলকে উঠল আমার বাপের মুখ।গন্ গনা আগুনের পারা আগুন মানুষের মুখ।আমি তক্ষুনি বইলে উঠলম-“না না ই টাকা আমার নাই লাইগব্যাক। আর আপনারাযে আমায় ফুল দিব্যান, সম্মর্ধ্বনা দিব্যান বইলছেন তাও আমার নাই লাইগব্যাক।’মন্ত্রী তখন ঢোক গিলল্যাক।গাঁয়ের সেই দেঘইর্যা গিন্নির বড় ব্যাটা এখুন পাটির বড় ল্যাতা।ভিড় ঠেলে সে আইসে বইলল্যাক-“ ক্যানে, কি হইছেরে সাঁঝলি,তুই তো আমাদের বাড়ি কামিন ছিলি।বল তর কি কি লাইগব্যাক, বল, তর কি কি লাইগব্যাক খুলে বল খালি,”বইল্ লম –“ আমার পারা শয়ে শয়ে আর অনেক সাঁঝলি আছে।আর শিবু কুইরির বিটি আছে গাঁ গিরামে। তারা যদ্দিনঅন্ধকারে পইড়ে থাইকবেক তারা যদ্দিন লিখ-পড়ার লাগে কাঁইদে বুলব্যাক্।তদ্দিন কুনো বাবুর দয়া আমার নাই লাইগব্যাক্। শুইনছ্যান আপনারাতদ্দিন কুনো বাবুর দয়া আমার নাই লাইগ্ ব্যাক।“
Tuesday, September 19, 2017
ভাই ফোঁটা উৎসব কেন করা হয়?
পুরাণে উল্লেখ আছে- কার্তিকেয় শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনাদেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পুজা করেন। তাঁরই পুণ্যপ্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পুজার ফলে ভাই যমের এই অমরত্ব লাভের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বর্তমান কালের বোনেরাও এই সংস্কার বা ধর্মাচার পালন করে আসছে।
এই দিন বোনেরা উপবাস রেখে ভাইয়ের কপালে বাঁ হাতের অনামিকা আঙ্গুল দিয়ে চন্দন, ঘি, কাজল, মধু , শিশির, গোমূত্র দিয়ে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে থাকে।
সাধারণত এই সময় বোনেরা যে মন্ত্রটি পাঠ করে –
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দেই আমার ভাইকে ফোঁটা।”
দ্রোপদীর পাঁচ স্বামী কেন?
দ্রৌপদী এ সমাজের মেয়েদের মতো কোনও সাধারণ মেয়ে ছিলেন না। দ্রুপদ রাজার যজ্ঞের অগ্নি থেকে তাঁরজন্ম হয়েছিল। পূর্বজন্মে তিনি এক ঋষিরকন্যা ছিলেন। অতি কঠোর তপস্যা করেতিনি শিবের প্রীতি সাধন করেছিলেন। তখন প্রসন্ন হয়ে শিব তাঁকে বর দিতে চাইলে তিনি করজোড়ে শিবের কাছে পতি লাভের বাসনা ব্যাক্ত করেন। “হে মহাদেব, যদি প্রসন্ন হয়ে থাকেন, তবে যাতে আমি সর্বগুণ সম্পন্ন পতি লাভে চরিতার্থ হতে পারি, এরূপ বর প্রদান করুন।' এই কথা পাঁচবার উচ্চারণ করেন এবং প্রতিবারই শিব ‘তথাস্তু’বলেছিলেন। তারপর শিব বলেন,“হেকন্যা,তুমি পাঁচবারই পতি বাসনা করেছ, তাই পরজন্মে রাজকন্যা রূপে জন্ম নিয়ে দেবগুন সম্পন্ন পঞ্চপতি লাভ করবে।
”তারপর পরজন্মে সেই ঋষিকন্যা মহর্ষিউপযাজ কৃত যজ্ঞ থেকে উত্থিতা হন। দ্রুপদ রাজার কন্যারূপে তিনি দ্রৌপদী নামে আখ্যাতা হন। তারপর তাঁর পঞ্চপতি হওয়ার ঘটনাটিও ধর্মপ্রাণ ব্যক্তিগণ সমর্থন করেছেন ।
হিন্দুরা মৃত দেহ পুড়িয়ে ফেলে কেন?
প্রায়ই আপনার মুসলমান বন্ধুদের কাছে আপনাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয় – হিন্দুরা কেন মৃতদেহ পুড়িয়ে ফেলে? কবরও তো দিতে পারতো বা অন্যকিছু করতে পারতো। পুড়িয়ে ফেলা কি অমানবিক নয়?
আমাদের অজ্ঞতার কারণে আমরা প্রশ্নটির সঠিক উত্তর দিতে ব্যর্থ হই। প্রথমে যে ইনফরমেশনটি আপনার জানা প্রয়োজন তা হলো পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ হিন্দু-বৌদ্ধ রীতি অনুসরণ করে অর্থাত মৃতদেহ পুড়িয়ে সৎকার করে।
পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি জাপান থেকে শুরু করে চীন, কুরিয়া, ভারত ও অন্যান্য জাতি এই রীতি অনুসরণ করে। তাহলে আপনি প্রথমত: পাল্টা প্রশ্ন করতে পারেন :
১. পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি জাপানিরা কি তাহলে অমানবিক ? পৃথিবীর অর্ধেক মানুষ কি অমানবিক ? যদি এই অর্ধেক মানুষ অমানবিক হয় তবে এদের মধ্যে কেন আমরা সবচেয়ে কম হানাহানি দেখতে পাই ? আসুন এবার প্রকৃত উত্তরের দিকে যায়।
১. হিন্দুধর্মে কবর দেয়া বা সমাধি দেয়া নিষিদ্ধ নয়। স্মৃতিশাস্ত্রে স্পষ্টভাবেই এটা অনুমোদিত। বিভিন্ন সম্প্রদায়ের মাঝে এখনও এটা প্রচলিত আছে। যেমন- নাথ বা যোগী সম্প্রদায় এবং সন্ন্যাসীদেরকে সমাধি দেয়া হয়। অনেক জায়গায় দেখা যায় কারও অপমৃত্যু হলে তার শব সমাধি দেয়া হয়, পোড়ানো হয় না।
২. আমরা কথ্য ভাষায় ‘লাশ পোড়ানো’ বলি, কিন্তু শাস্ত্রীয় ভাষায় এটা ‘অন্ত্যেষ্টি ক্রিয়া’। এটা আবার কী? অন্ত+ইষ্টি=অন্ত্যেষ্টি। ইষ্টি মানে যজ্ঞ। অন্ত্যেষ্টি হলো জীবনের শেষ যজ্ঞ।
আমরা জানি, আমাদের সুপ্রাচীন পূর্বপুরুষদের বৈদিক সমাজ ছিল যজ্ঞপ্রধান। জীবনের শুরু ‘গর্ভাধান’ থেকে জীবনের শেষ ‘দেহত্যাগ’ সবই হতো ঈশ্বরকে উদ্দেশ্য করে। জীবৎকালে প্রতিদিনই পঞ্চমহাযজ্ঞ করতে হতো (এখনও করার বিধান)। এছাড়া অগ্নিহোত্র যজ্ঞের মতো বিবিধ যজ্ঞে ঈশ্বরের উদ্দেশ্যে ‘হবি’ (বর্তমানে পূজায় অর্ঘ্য নিবেদনের মতো) উৎসর্গ করা হতো। এ হলো ঈশ্বরের দেয়া জীবন ও দেহ দ্বারা ঈশ্বরের সৃষ্ট প্রকৃতির উপাদানসমূহ ভোগ করার প্রেক্ষিতে ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতাপূর্বক তাঁর উপাসনা করা। তাই অন্ত্যেষ্টি তথা জীবনের শেষ যজ্ঞে ঈশ্বরপ্রদত্ত এই দেহখানি ঈশ্বরের উদ্দেশ্যেই ‘হবি’ বা অর্ঘ্যরূপে উৎসর্গ করা হয়। এটা সত্যিই চমৎকার একটা ব্যাপার!
৩. প্রাচীন দর্শন অনুযায়ী বিশ্বচরাচর তথা আমাদের দেহও পাঁচটি ভূত বা উপাদান দ্বারা তৈরি। একে ‘পঞ্চভূত’ বলে। এগুলো হলো- ক্ষিতি (মাটি), অপ (জল), তেজ (আগুন), মরুৎ (বাতাস), ব্যোম (আকাশ বা শূন্যস্থান)। যারা বলেন ‘মাটির দেহ’ বা দেহ শুধু মাটি দিয়ে তৈরি, তাই একে মাটির সাথেই মিশিয়ে দেয়া উচিৎ, তারা অবশ্যই ভুল বলেন। বাস্তবে দেহ এই পাঁচটি উপাদানের সমষ্টি। শবদাহ করার মাধ্যমে দেহকে এই ৫টি উপাদানেই মিশিয়ে দেয়া হয় প্রত্যক্ষভাবে। দাহ শেষে অবশিষ্টাংশ জলে বিসর্জন দেয়া হয়। এজন্য শ্মশান সর্বদাই জলাশয়ের পাশে হয়ে থাকে। অপরদিকে সমাধি বা কবর দিলে দেহ পঞ্চভূতে লীন হয় বটে, তবে পরোক্ষ ও ধাপে ধাপে। কারণ দেহ মাটির সাথে মেশে পঁচন প্রক্রিয়ায়। কোটি কোটি অনুজীব, পোকা-মাকড়ের খাবারে পরিণত হয় দেহ। এভাবে পঁচে গলে মাটিতে মেশানোই বরং দাহ করার চেয়ে বেশি অমানবিক মনে হয়। একটা মজার তথ্য দিই। অনেক সময় আমরা বলি, লোকটা তো মরে ভূত হয়ে গেছে। প্রকৃতপক্ষে সে প্রকৃতিতে (পঞ্চভূতে) লীন হয়েছে -এটাই বুঝতে হবে।
৪. মৃত্যু হয় দেহের; আত্মার নয়। অবিনাশী আত্মা অজর, অমর, অক্ষয়, অব্যয়। এটা জগদীশ্বর পরমাত্মার অংশ। (‘বিদ্রোহী’ কবিতার কয়েক লাইন মনে পড়ে কি?) জড় প্রকৃতির পঞ্চভূতে গড়া দেহ ফিরে যায় পঞ্চভূতে, আর জীবাত্মা ফিরে যায় পরমাত্মাতে। (মৃত্যুর পরে অবশ্যই আর কখনোই আপনি পুরনো দেহে ফিরে আসবেন না, বা কোন প্রকার শাস্তি/আজাব ভোগ করবেন না। শবদাহ করার পরে/মাটিতে মিশে যাওয়ার পরে নিশ্চয়ই লীন হওয়া দেহকে শাস্তি/আজাব যৌক্তিকভাবে সম্ভব নয়।)
৫. মৃত্যু প্রকৃতপক্ষে শোকের কোন ব্যাপার নয়। তীর্থস্থান বেনারস বা কাশীতে মৃত্যুও একটা উৎসবের ব্যাপার।
“জাতস্য হি ধ্রুবর্মৃত্যো
ধ্রুবং জন্ম মৃতস্য চ”-গীতা।
যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, যে মরেছে তার জন্মও নিশ্চিত।
অতএব, দেহান্তরের নিছক সাধারণ ঘটনায় শোক কেন? বরং জরাজীর্ণ রোগশোকে আক্রান্ত দেহ ছেড়ে জীবাত্মার নতুন সুস্থ-সুন্দর দেহে জীবন আরম্ভের প্রাক্কালে মৃতকে হাসিমুখে শুভেচ্ছা জানানোই উচিত।
হিন্দুরা ধান, দূর্বা দিয়ে আশীর্বাদ করে কেন?
উত্তর:-প্রাচীন আর্যসমাজে ধান ছিল ধনের প্রতীক। অন্যদিকে দূর্বা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক। দূর্বা সহজে মরে না, প্রচণ্ড রোদ বা বর্ষায় পঁচে গেলেও আবার দূর্বা বেঁচে ওঠে। আর এই কারনে দূর্বার আরেক নাম অমর। ধান-দূর্বা মস্তকে দেয়া অর্থ সম্পদশালী হও ও দীর্ঘায়ু লাভ কর। কিন্তু যিনি আশীর্বাদ করবেন তিনি এই প্রতীকের মর্ম না বুঝলে এই আশীর্বাদ আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়।
জীবন কেমন হলে ঈশ্বর প্রাপ্তি হবে?
ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমদভগবতগীতায় বলেছেন, সাত্বিক ব্যক্তির ২২ টা গুন থাকে, আর সাত্বিক ভক্তরই কেবলমাত্র ঈশ্বর প্রাপ্তি করতে পারে। আসুন জানি এই ২২ টা গুন কি কি,
, → স্বার্থ ত্যাগ করা
→ অহিংসা
→ সত্য
→ ক্রোধ না করা
→ ধর্মের জন্য ত্যাগ স্বীকার করা
→ মনের শান্তি
→ নিন্দা না করা
→ দয়াভাব
→ সুখের প্রতি আকর্শিত না হওয়া
→ বিনা কারনে কোন কার্য না করা
→ তেজ
→ ক্ষমা
→ ধৈর্য্য
→ শরীরের শুদ্ধতা
→ ধর্মের বিরোধিতা না করা
→ অহংকার না করা
→ হিংসা ত্যাগ করা
→ জীব হত্যা না করা
→ জীবের কল্যান করা
→ ঈশ্বরের প্রতি সমার্পন
→ সকল জীবের প্রতি করুনা করা
→ সকল প্রকার কামনা ত্যাগ করা।
, এই গুনগুলি প্রকৃত মানুষের গুন,এই গুনই ঈশ্বর প্রাপ্তির পথ। আশা করি আমরা এই গুন অর্জন করার চেস্টা করব।
, বলুন হরে কৃষ্ণ।
Poltokumardas.blogspot.com
একটি " জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন"
জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবা প্রতিষ্টান। উক্ত গ্রামের হতদরিদ্র ছাত্রছাত্রীদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও আর্...
-
আর পারছি না গুরু তেইশটা বছর ধরেপ্যান্টে শার্ট গুজে পরে আর পারছিনা গুরুসেই নার্সারি থেকে শুরু। পাড়ার যত ছেলেগুলোসবার ঘরে বউ এল মা বললেন ম...
-
প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান, তুমি যুগে যুগে দূত, পাঠায়েছ বারে বারেদয়াহীন সংসারে,তারা বলে গেল “ক্ষমা করো সবে’, বলে গেল “ভালোবাসো–অ...
-
পর্বঃ ০১ সময় তখন গোধূলী।। একটি বিয়ে বাড়ি সব রকম কার্য-বিধি চলছে। তবে বিয়ের আয়োজন সীমিত পরিসরে হলেও সেখানে বেশ কিছু দৃশ্যপট লক্ষ্য করা যাচ্ছি...
