প্রশ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
ভগবান, তুমি যুগে যুগে দূত, পাঠায়েছ বারে বারেদয়াহীন সংসারে,তারা বলে গেল “ক্ষমা করো সবে’, বলে গেল “ভালোবাসো–অন্তর হতে বিদ্বেষবিষ নাশো’।বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির-দ্বারেআজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে।আমি-যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়েহেনেছে নিঃসহায়ে,আমি-যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধেবিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদেআমি-যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটেকী যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে।কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা,অমাবস্যার কারালুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে,তাই তো তোমায় শুধাই অশ্রুজলে–যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো।
Sunday, September 10, 2017
প্রশ্ন - রবীন্দ্রনাথ ঠাকুর
Subscribe to:
Post Comments (Atom)
একটি " জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন"
জগন্নাথপুর শিক্ষা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবা প্রতিষ্টান। উক্ত গ্রামের হতদরিদ্র ছাত্রছাত্রীদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা ও আর্...
-
আর পারছি না গুরু তেইশটা বছর ধরেপ্যান্টে শার্ট গুজে পরে আর পারছিনা গুরুসেই নার্সারি থেকে শুরু। পাড়ার যত ছেলেগুলোসবার ঘরে বউ এল মা বললেন ম...
-
বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে নমস্কার জানালো।আমিও নমস্কার উত্তর শুনে পাশে গিয়ে বসলাম। পাশে বসতেই বৌ আমাকে বলল.... ----ঘড়িতে তাকিঁয়ে দেখুন তো...
-
প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান, তুমি যুগে যুগে দূত, পাঠায়েছ বারে বারেদয়াহীন সংসারে,তারা বলে গেল “ক্ষমা করো সবে’, বলে গেল “ভালোবাসো–অ...
No comments:
Post a Comment